ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস

মেসির সম্মানে এবার বড় উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:৫২:২৬ অপরাহ্ন
মেসির সম্মানে এবার বড় উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা ছবি: সংগৃহীত
প্রায় ৯০০ দিন পর গত ৭ নভেম্বর খুলে দেওয়া হয়েছে বার্সেলোনার বহু ইতিহাসের সাক্ষী ক্যাম্প ন্যু। এরপর সবার অজান্তে সেখানে ঢুঁ মেরে আসেন ক্লাবটির ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ গোলদাতা ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায় তার। অথচ সেই ক্লাব থেকে মেসি মর্যাদাপূর্ণ বিদায়টাও পেলেন না। সেই আক্ষেপ কিছুটা হলেও মেটানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিচ্ছে বার্সা।

নিজেদের ইতিহাসে অন্যতম এই কিংবদন্তিকে যথাযথ সম্মান দেখাতে না পারার অনুতাপে ভুগতে দেখা গেছে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকে। এবার তিনিই জানালেন নতুন উদ্যোগের কথা, বার্সার ঘর ক্যাম্প ন্যু’র সামনে বসবে মেসির ভাস্কর্য। যদিও এমন সম্ভাবনা ২০২১ সালে প্রথমবার তৈরি হয়েছিল। ওই বছরের বার্ষিক সভায় (এজিএম) বার্সেলোনা আরও দুই কিংবদন্তির মতো আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাস্কর্য তৈরির আলোচনা করেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কাতালান ঠিকানা বদলাতে হয় মেসিকে।

এবার আরও বিস্তৃত আকারে উন্মোচিত হয়েছে ক্যাম্প ন্যু। আসন বৃদ্ধি থেকে সুযোগ-সুবিধা অনেক কিছুই বদলে গেছে। গত শুক্রবার ইয়ামাল-রাশফোর্ডরা প্রথমবার ক্যাম্প ন্যুতে অনুশীলন করেছেন। সাধারণ এক অনুশীলন দেখতে টিকিট কেটে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি সমর্থক। ক্যাম্প ন্যুতে ঘুরে আসার লোভ সামলাতে পারেননি মেসিও। দিন দুয়েক পরেই তিনি সবার অগোচরে পুরনো ঠিকানায় পা রাখেন। এরপর সামাজিক মাধ্যমে যখন আবেগঘন এক পোস্ট ও ছবি প্রকাশ করেন, তখনই সবাই চমকে ওঠে।

সেই ক্যাম্প ন্যু’র সামনে মেসির ভাস্কর্য স্থাপন নিয়ে বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে অবশ্যই এজন্য মেসি ও তার পরিবারের অনুমোদন লাগবে। যখন সঠিক সময় আসবে এবং আমরা ভাস্কর্যের নকশা চূড়ান্ত করব, তখন আমরা তাদের প্রস্তাব পাঠাব। বার্সা ভক্ত হিসেবে নতুন স্টেডিয়ামের সামনে লিওনেল মেসিকে সম্মান জানিয়ে ভাস্কর্য দেখতে নিশ্চয়ই পছন্দ করব। যেখানে বার্সার সব কিংবদন্তির অবস্থান।’

৩৮ বছর বয়সী এই তারকাকে নিয়ে তিনি আরও বলেন, ‘মেসির সঙ্গে সবসময়ই বার্সার সংযোগ ছিল। তার জন্য যে দরজা খোলা সেটি সেও জানে। তার জন্য আমাদের অনেক শ্রদ্ধ আছে, তিনি সেরা উৎসর্গ প্রাপ্য। স্পটিফাই ক্যাম্প ন্যুতে তার একটি ভাস্কর্য থাকা উচিত। (ইয়োহান) ক্রুইফ ও (লাসলো) কুবালার মতো। আমাদের জার্সি গায়ে জড়িয়েছে এমন ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম আইকনিক তারকা। সভায় আমরা বিষয়টি (ভাস্কর্য) স্থাপন নিয়ে আলোচনা করেছি।’

ক্যাম্প ন্যু’র সামনে বর্তমানে বার্সার সাবেক দুই কিংবদন্তি ক্রুইফ ও কুবালার ভাস্কর্য আছে। তাদের পাশেই বসতে পারে মেসির প্রতিমূর্তি। বার্সেলোনার ‍মূল দলে ২০০৪ সালে অভিষেক হয়েছিল আর্জেন্টাইন খুদে জাদুকরের। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৭৮ ম্যাচ। যেখানে বাঁ পায়ের জাদুকরী মোহে বুঁদ রেখে মেসি ৬৭২ গোল করেছেন। জিতেছেন ৩৫টি ট্রফি। এর মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং ১০টি লা লিগা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন