ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয়

টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য
শরৎ মানেই নদীর তীরে শুভ্র কাশফুলের মন ভোলানো দৃশ্য। কিন্তু রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও নাটোর জেলার পদ্মা নদীর চরাঞ্চলে এই কাশফুল এখন আর শুধু প্রকৃতির শোভাবর্ধন করে না, এটি হয়ে উঠেছে এক রক্তাক্ত বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বিনা চাষে জন্মানো এই কাশ বা খর বিক্রি করে প্রতিবছর সাড়ে ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। যার পুরো নিয়ন্ত্রণ সন্ত্রাসী বাহিনীগুলোর হাতে। দখলদারিত্ব ও টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিবছরই ঝরছে রক্ত, স্বজনহারা হচ্ছেন চরের সাধারণ মানুষ।

পদ্মার চরে বালির ওপর জন্মানো এই খরের সবচেয়ে বেশি চাহিদা পান বরজে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ৯টি উপজেলায় প্রায় ৪,৫০৯ হেক্টর জমিতে পানের চাষ হয়। এর প্রায় পুরোটাই এই খরের ওপর নির্ভরশীল। মৌসুমের শুরুতে পদ্মার ঘাটগুলোতে এক হাজার খরের আঁটি প্রায় ২২ হাজার টাকায় বিক্রি হয়। যা মৌসুমের শেষে ৩০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তারা ৮ টাকা দরে প্রতিটি আঁটি চর থেকে কেনেন এবং ঘাটে এনে বিক্রি করেন। কিন্তু এই ব্যবসা নির্বিঘœ নয়। তিনি বলেন, আমরা খরের জমির সামনে দাঁড়ালে বিভিন্ন বাহিনীর লোক আসে। দামাদামি হয়। অনেক সময় তারা খর কেটে নৌকায় তোলার পর খবর দিতে বলে। এরপর এসে নৌকা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়।

এই বাণিজ্যের পুরো সুবিধা ভোগ করে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনীসহ অন্তত ১১টি সন্ত্রাসী গোষ্ঠী। চরের জমির প্রকৃত মালিকরা তাদের ফসল থেকে প্রায় বঞ্চিতই থেকে যান। স্থানীয় চকরাজাপুর ইউনিয়নের সদস্য তঞ্চু মোল্লা বলেন, চরের খরের টাকা জমির মালিক পায় না। সব খর বিভিন্ন বাহিনীর নিয়ন্ত্রণে থাকে। এক বিঘা জমিতে যে দুই থেকে তিন হাজার আঁটি খর হয়, তার সবটাই নিয়ন্ত্রণ করে ওরা।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বাহিনীগুলো প্রায়ই সশস্ত্র সংঘাতে জড়ায়। স্পিডবোট ও বড় নৌকায় করে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে তারা পদ্মার বুকে মহড়া দেয় এবং সামান্য কারণেই গুলি চালায়।

এরই ধারাবাহিকতায়, গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের হবিরচরে কাঁকন বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বাঘা উপজেলার আমান মন্ডল ও নাজমুল মন্ডল নামে দুজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী মিঠু সরদার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, আমরা খর কাটছিলাম। হঠাৎ কাঁকন বাহিনীর আটজন সদস্য স্পিডবোট থেকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। প্রায় দুই ঘণ্টা ধরে তারা গুলি চালিয়েছে। এর পরদিন ২৮ অক্টোবর লিটন নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ, যিনি কাঁকন বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

চরাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে গত ৮ ও ৯ নভেম্বর পুলিশ, র‌্যাব ও এপিবিএনের প্রায় ১,২০০ সদস্য একযোগে চার জেলার পদ্মার চরে ‘অপারেশন ফাস্ট লাইট’ পরিচালনা করে। অভিযানে অস্ত্র ও মাদকসহ মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে ১০টি অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, চরাঞ্চলে শান্তি ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে। যদিও এই অভিযানের পরেও চরের দখলদারিত্বের চিত্র খুব বেশি পাল্টায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার