ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

কিশোরগঞ্জে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:২৬:২৫ অপরাহ্ন
কিশোরগঞ্জে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফাইল ফটো
কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘুমন্ত হেলপার।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের বাসটি দাঁড়িয়ে ছিলো।

এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।

বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। তবে আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২নং সিটের ওপরের সামান্য অংশ পুড়ে যায়।

সংবাদ পেয়ে বাজিতপুর থানার ওসিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত