ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয়

ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১৯:২০ অপরাহ্ন
ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চিন্তামন এলাকায় অবস্থিত ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গত ২৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান। তিনি জানান, “আমরা প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। পুরোনো সাইনবোর্ড সরিয়ে নতুন নামের সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। এখন থেকে কলেজের যাবতীয় কার্যক্রম ‘চিন্তামন সরকারি কলেজ’ নামে পরিচালিত হবে।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে আওয়ামী লীগের শাসনামলে চিন্তামন এলাকায় কলেজটি “বঙ্গবন্ধু কলেজ” নামে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর কলেজটি সরকারি ঘোষণা পায়। এর আগে ফুলবাড়ীর প্রথম সরকারি কলেজ হিসেবে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের আমলে সরকারি কলেজে পরিণত হয়। বর্তমানে উপজেলায় দুটি সরকারি কলেজ রয়েছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, “শেখ হাসিনা সরকারের সময় অনেক প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নামে করা হয়েছিল। অন্তর্র্বতী সরকার এসে অনেক জায়গায় পূর্বের নাম ফিরিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনে আমরা ও স্থানীয় জনগণ সন্তুষ্ট।”

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম। তিনি বলেন, “চিঠি হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নাম পরিবর্তনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখলেও, কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক প্রভাব বলেই মনে করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা