ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:৪৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৫৯:২৭ পূর্বাহ্ন
চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে  ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক
রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিশু আলী (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাবর আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও তার প্রতিবেশী রবিউল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে সোমবার বিকেলে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর কথা কাটাকাটি শুরু হয়।

বিতর্কের এক পর্যায়ে বাবর আলী ক্ষিপ্ত হয়ে জিশুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় জিশু মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় জিশু।

এদিকে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বাবর আলী পালিয়ে গিয়ে এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে চারঘাট মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িটি ঘেরাও করে ঘাতক বাবর আলীকে গ্রেফতার করে। 

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। এই বিরোধের কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

চারঘাট মডেল অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত বাবর আলীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন