ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মাইক্রোবাসে তুলে ধর্ষণের পর রাস্তায় ফেলে যাওয়া হয় তরুণীকে

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৩৬:৪০ অপরাহ্ন
মাইক্রোবাসে তুলে ধর্ষণের পর রাস্তায় ফেলে যাওয়া হয় তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের পর রাস্তায় ফেলে যাওয়া হয় তরুণীকে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন ১৯ বছর বয়সী ওই তরুণী। 

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ মামলা করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। 

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তাদের সবার বয়স অনুর্ধ্ব ৩০ বছর।ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক আসামির আর্থিক লেনদেন ছিল। ২০১৭ সালে ওই ব্যক্তি ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা ধার দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ২০২২ সালেই সেই টাকা পরিশোধ করা হলেও বন্ধক হিসেবে নেওয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্পটি ফেরত দেননি পাওনাদার। শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তরুণীকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডেকে নেন আসামিরা। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে, বাকিরা সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি শাহীনুর বলেন, ধর্ষণের পর ওই তরুণীকে আবার সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায় আসামিরা। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা