ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:২৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:২৮:৪৮ অপরাহ্ন
বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১
বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

হামলায় প্রতিপক্ষের স্বাধীন মিয়া (১৮) নামের এক যুবকও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বাধীন এ গ্রামের সাইদ প্রামানিকের ছেলে।

অপরদিকে নিহত ভুট্টো একই গ্রামের সাজু প্রামানিকের ছেলে। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে আহাজারি থামছে না স্বজনদের।

স্থানীয়রা জানান, গত মে মাসে কোরবানির ঈদের পর দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি করে স্বাধীন ও তার সহযোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাদেও দুজনকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুট্টোকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়া জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আহত স্বাধীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০