ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫ নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত শিশু-সহ-৫
রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরও  অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার বার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালকের নাম ইদ্রিস আলী (৬০) বলে জানা গেছে। আহতদের মধ্যে শিশু মুসকান (৫) ও রেনুকা (৩২) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল বক্সের পুলিশ সূত্রে জানা গেছে। তারা দুজনই রামেকের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক ইদ্রিস আলীকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত বাসটিতে ভাঙচুর চালায়। তারা অবিলম্বে বাসচালককে গ্রেফতার এবং ওই দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান। অবরোধের কারণে রাজশাহী-নওগাঁ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ ব্যপারে বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদ জানিয়েছেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, নগরীর বারো রাস্তার মোড়টি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ