ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন

মাঝ আকাশে দুই টুকরো হয়ে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার, নিহত ৫

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:২৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:২৫:৩১ অপরাহ্ন
মাঝ আকাশে দুই টুকরো হয়ে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার, নিহত ৫ ছবি: সংগৃহীত
রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক কারখানার চার উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কেএ-২২৬ মডেলের হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতাভুক্ত কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের কর্মকর্তাদের বহন করছিল।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর ক্যাসপিয়ান সাগর তীরে আচি-সু নামক গ্রামের কাছে হেলিকপ্টিারটি বিধ্বস্ত হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি সৈকতে অবতরণের চেষ্টা করছিল। এ সময় হেলকপ্টারটির পেছনের অংশ একটি পাথরের সাথে লেগে পেছনের রটার ভেঙে যায়। এরপরই ভারসাম্য হারিয়ে হেলিকপ্টারটি দুই টুকরো হয়ে যায়।
 
রুশ সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পরে হেলিকপ্টারটি একটি খালি বাড়ির ওপর আছড়ে পড়ে। বিধ্বস্তের পরপরই আগুন ধরে গেলে পুরো বাড়িটি পুড়ে যায়।
 
অনলাইনে ছড়ানো আরও একটি ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি ছাদের ভেতর দিয়ে ঢুকে আগুনের লেলিহান শিখায় ঘরটি ধ্বংস হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
 
এক বিবৃতিতে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট জানায়, নিহতদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির চার কর্মচারী, যাদের একজন হলেন নির্মাণ ও পরিবহন সহায়তার উপ-মহাপরিচালক আচালো মাগোমেদভ। এছাড়া হেলিকপ্টারের একজন মেকানিক নিহত হন এবং আরও দুইজন আহত হন।
 
পূর্ব ইউরোপীয় সংবাদমাধ্যম নেক্সটা জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটির' দুর্ঘটনাটি ঘটেছে। কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
 
রুশ ফেডারেল বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া ঘটনাটিকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করে জানিয়েছে, তারা সরকারি তদন্তে অংশ নেবে।
 
উল্লেখ্য, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ’র অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি রাশিয়ার সামরিক বাহিনীর জন্য এমন সরঞ্জাম তৈরি করে যা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭