ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি ! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:১২:৫৮ অপরাহ্ন
মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি ! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি ! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম
রাজশাহী মহানগরীর বাজে কাজলার একটি বাসায় ঢুকে ৪৫ হাজার টাকা চুরির পর ওই বাড়ির এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোঃ কিসমত আলীর বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী যুবক মোঃ সাদাত হোসেন সরদার রাহাত (২২), বাদী হয়ে মহানগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর মতিহার থানার বাজে-কাজলা গ্রামের মোঃ ইমসমাইল হোসেন সরদারের বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত মোঃ কিসমত আলী (৪০)। সে একই এলাকার কাজলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং আদরীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ভুক্তভোগী রাহাত অভিযোগে উল্লেখ করেন, কিসমত আলী তার কক্ষে প্রবেশ করে ড্রয়ারে থাকা মোটরসাইকেল কেনার জন্য জমানো ৪৫ হাজার টাকা চুরি করেন। এরপর বাড়ি থেকে রড চুরির চেষ্টা করার সময় বিষয়টি টের পেয়ে রাহাত এগিয়ে গেলে কিসমত আলীকে চিনে ফেলেন।

রাহাত তাকে ধরার চেষ্টা করলে কিসমত আলী হাতে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে রাহাতের মাথার বাম পাশে এবং কানের ওপর গুরুতর জখম হয় ও কান কেটে রক্তক্ষরণ হতে থাকে। তার চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্ত চোর কিসমত আলী তাকে পরে দেখে নেবে বলে, হুমকি দিয়ে প্রাচীর টপকে পালিয়ে যান।

পরে আহত রাহাতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে তিনি মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি