ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

ফিলিপাইনে টাইফুনে প্রাণহানি ২০০ ছুঁই ছুঁই

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৪:০৮ অপরাহ্ন
ফিলিপাইনে টাইফুনে প্রাণহানি ২০০ ছুঁই ছুঁই ছবি: সংগৃহীত
ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে প্রাণহানি ২০০ ছুঁই ছুঁই। এ পর্যন্ত দেশটিতে ১৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ ১৩০ জনের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিপাইনের পর ভিয়েতনামের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় টাইফুন কালমায়েগি। দেশটিতে ক্ষয়ক্ষতির পাশাপাশি একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে কালমায়েগি। এতে গাছ উপড়ে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থলভাগে প্রবেশের পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। 

ভিয়েতনামে এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, ডাক লাক প্রদেশে একটি ঘর ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেক বাড়ির ছাদ উড়ে গেছে, রাস্তায় গাছপালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। অনেক এলাকা প্লাবিত হয়েছে।

উদ্ধার তৎপরতার জন্য ২ লাখ ৬৮ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে, যা দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

দক্ষিণ চীন সাগরে এ বছর সৃষ্ট ১৩তম টাইফুন কালমায়েগি। প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্টে অবস্থানের কারণে ভিয়েতনাম ও ফিলিপাইন প্রায়ই ঘূর্ণিঝড় ও ঝড়ের কবলে পড়ে।

এদিকে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে আরও একটি টাইফুন আঘাত হানতে পারে। এ কারণে সব বিমানবন্দর ও নিয়ন্ত্রণকেন্দ্রকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে