ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল

বাজারে সবজির দামে স্বস্তি, মাংসের চড়া দামে অস্বস্তি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:১৩:৩৫ অপরাহ্ন
বাজারে সবজির দামে স্বস্তি, মাংসের চড়া দামে অস্বস্তি বাজারে সবজির দামে স্বস্তি, মাংসের চড়া দামে অস্বস্তি
কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। কয়েকদিন ধরে ঊর্ধ্বগতিতে চলার পর কমতে শুরু করেছে সবজির দাম। তবে, মুরগি ও গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে। লাগামহীন মাংসের বাজারে ইচ্ছে থাকলেও নিম্ন আয়ের মানুষেরা মাংস কেনা থেকে বিরত থাকছেন। অনেক পরিবারেই আগের মতো আর গরুর মাংস কেনা সম্ভব হচ্ছে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লাল লেয়ার মুরগি ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁসের দাম ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে রয়েছে।

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা মাত্র দুই সপ্তাহ আগেও ৬৫০ থেকে ৬৮০ টাকার মধ্যে ছিল।

অন্যদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। প্রতি কেজি পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম প্রতি কেজি ৩০ টাকা। এছাড়া, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং বাজারে নতুন আসা শালগম ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি বাঁধাকপি ও ফুলকপির দাম ৫০ টাকা। শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা এবং কচু প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে শীতের সবজি শিমের কেজি ৮০ টাকা।

মাছের বাজারে দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। বড় রুই মাছ ৩৫০ থেকে ৪২০ টাকা, মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩২০ টাকা এবং ছোট রুই ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দره বিক্রি হচ্ছে। কাতল মাছের দাম ৩৮০ থেকে ৪৫০ টাকা। এছাড়া, শিং মাছ ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিলভার কার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৭০০ টাকা, কালিবাউশ ৪৫০ টাকা এবং আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা এবং পাবদা মাছ আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি