ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

তরুণ বয়সে শিকার ভয়ঙ্কর আচরণের হয়েছিলেন, মৌনী রায়

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
তরুণ বয়সে শিকার ভয়ঙ্কর আচরণের হয়েছিলেন, মৌনী রায় তরুণ বয়সে শিকার ভয়ঙ্কর আচরণের হয়েছিলেন, মৌনী রায়
বলিউডের ঝলমলে পর্দার আড়ালে যে এক অন্ধকার জগৎ লুকিয়ে রয়েছে, তা আরও একবার প্রকাশ্যে এল অভিনেত্রী মৌনী রায়ের কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার কর্মজীবনের শুরুর দিকের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা আলোড়ন সৃষ্টি করেছে। মৌনী জানিয়েছেন যে, তিনি কখনও কাস্টিং কাউচের শিকার না হলেও, মাত্র ২১ বছর বয়সে তাঁকে এক অপমানজনক এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মৌনী বলেন, ঘটনাটি ঘটেছিল যখন তাঁর বয়স ২১ বা ২২ বছর। একটি অডিশনের জন্য তিনি একটি অফিসে গিয়েছিলেন, যেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে একটি দৃশ্যের বিবরণ দেওয়া হচ্ছিল, যেখানে নায়িকা জলে ডুবে অচেতন হয়ে যান এবং নায়ক তাঁকে জল থেকে তুলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেন।

সেই দৃশ্য বোঝানোর সময় ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মৌনী বলেন, "ওই ব্যক্তি হঠাৎই আমার ঠোঁটের মধ্যে ওর ঠোঁট ঠেসে ধরে সেই দৃশ্য দেখাতে শুরু করে। এক সেকেন্ডের জন্য আমি বুঝতেই পারিনি আমার সঙ্গে কী হচ্ছে। এ ঘটনায় তিনি এতটাই হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন যে, তিনি কাঁপতে শুরু করেন এবং তৎক্ষণাৎ সেই স্থান থেকে ছুটে বেরিয়ে যান।

অভিনেত্রী আরও জানান, এই ঘটনাটি তাঁর মনে এতটাই গভীর ছাপ ফেলেছিল যে, তার অস্বস্তিকর অনুরণন বহুদিন পর্যন্ত থেকে গিয়েছিল। যদিও মৌনী সেই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই প্রকাশ করেননি।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কিউ কি সাস ভি কভি বহু থি' দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মৌনী। এরপর 'দেবো কে দেব...মহাদেব' এবং 'নাগিন'-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে 'গোল্ড' ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। পরবর্তীতে 'রোমিও আকবর ওয়াল্টার', 'মেড ইন চায়না' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা'-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

বর্তমানে মৌনী পরিচালক ডেভিড ধাওয়ানের রোমান্টিক কমেডি ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর কাজে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুরকে। ছবিটি ২০২৬ সালের ৫ই জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান