ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহনপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:১৩:৩৪ অপরাহ্ন
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহনপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহনপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর মোহনপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ধুরইল ইউনিয়নের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। আমরাইল ও পোল্লাকুড়ি ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন। সোহেল রানা ও হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ ও মেজর আলী বিশ্বাস।

সভায় বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবু বাক্কার সিদ্দিককে আহ্বায়ক এবং শামসুদ্দিন ওরফের সম মেম্বারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার