ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক ইয়ামিন, শোকের ছায়া পুরো এলাকায়

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১১:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১১:০০:১২ পূর্বাহ্ন
বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক ইয়ামিন, শোকের ছায়া পুরো এলাকায় বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক ইয়ামিন, শোকের ছায়া পুরো এলাকায়
 

রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার প্রয়াত মুসা জমাদারের একমাত্র ছেলে মো. ইয়ামিনের (২৫) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাঘা জুড়ে। অল্প কিছুদিন আগেই বিয়ে করে নতুন জীবনের সূচনা করেছিলেন ইয়ামিন। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার তরুণ জীবন।

ঘটনাটি ঘটে গত ৩০ অক্টোবর, রাজশাহীর বাঘা উপজেলার আম্মতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ইয়ামিন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান।

রামেকে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১ নভেম্বর ইয়ামিনকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা জানান, আজ ৫ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাঘা পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

ইয়ামিনের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার