ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী: মাইনুল ইসলাম

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩০:১৮ অপরাহ্ন
নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী: মাইনুল ইসলাম ছবি: সংগৃহীত
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 
নিজেদের কার্যক্রমের তথ্য তুলে ধরে মাইনুল ইসলাম বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ১৫ মাস যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে ৮১ শতাংশ অস্ত্র ও ৭৩ শতাংশ গুলি উদ্ধার করা হয়েছে। ৩০ হাজারেরও বেশি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে আহত ৫ হাজার ৩৩৮ জন হতদের চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। কূটনৈতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দেয়া অব্যাহত রয়েছে।’
 
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই সেনা কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত। নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েন থাকবে। জেলা, উপজেলা ও আসনভিত্তিক ক্যাম্প (ক্ষেত্রবিশেষ) করা হবে।’
 
আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনাবাহিনী আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। এরপরই সেনাবাহিনী নিজ নিজ ক্যান্টনমেন্টে ফিরে যাবে।’
 
বান্দরবানে অস্ত্রধারীদের ধরা পড়া প্রসঙ্গে মাইনুল ইসলাম বলেন, ‘বান্দরবানে অস্ত্রধারীরা ধরা পড়েছে- এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে যেভাবে আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি, সেটি একটি বড় সাফল্য। এ ধরনের অস্ত্র যাতে রাজধানী ঢাকায় প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা আরও সতর্ক অবস্থানে রয়েছে। যদি কোনো অস্ত্র বা সন্ত্রাসী ঢাকামুখী হয়ও তার মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
 
রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলোও এ বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড