ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মাহাথিরের শততম জন্মদিন উপলক্ষে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
মাহাথিরের শততম জন্মদিন উপলক্ষে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন  প্রধান উপদেষ্টা মাহাথিরের শততম জন্মদিন উপলক্ষে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা
সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মাহাথির আগামী জুলাইয়ে তার শততম জন্মবার্ষিকী উদযাপন করবেন।

আগামী ১০ জুলাই ১০০ বছরে পদার্পণ করতে যাচ্ছেন মাহাথির। এই উপলক্ষে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। বহু দশকের দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাকে আগাম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

৪০ মিনিটব্যাপী বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন।

বাংলাদেশ কয়েক বছর আগে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ সহযোগী হওয়ার জন্য আবেদন করে, যার চূড়ান্ত লক্ষ্য পূর্ণ সদস্য হওয়া। বর্তমানে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় এই সংস্থার নেতৃত্ব দিচ্ছে।

মুহাম্মদ ইউনূস মাহাথির মোহাম্মদকে বলেন, আমাদের আসিয়ান সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থান দিয়েছে। বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম সবাই জানে, কারণ অনেকেই সেখানে কাজ করতে যায়।

এছাড়া অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মাহাথিরকে তার প্রভাব ব্যবহার করার অনুরোধ জানান। তার কথায়, আপনি দয়া করে এই সংকট সমাধানে সহায়তা করুন। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

জবাবে মাহাথির বলেন, তার চিকিৎসকরা যদি অনুমতি দেন, তবে তিনি বাংলাদেশে আসবেন। চিকিৎসাজনিত কারণে বর্তমানে তার ভ্রমণ সীমিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার