ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ভিন্‌ধর্মী বিয়েতে পরিবারের মত ছিল না? কটাক্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৭:০৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৭:০৬:১৭ অপরাহ্ন
ভিন্‌ধর্মী বিয়েতে পরিবারের মত ছিল না? কটাক্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী ভিন্‌ধর্মী বিয়েতে পরিবারের মত ছিল না? কটাক্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী
ভিন্‌ধর্মে বিয়ে করার জন্য বার বার কটাক্ষের শিকার হয়েছেন। এমনকি পরিবারেরও মত ছিল না বলে শোনা যায়। অবশেষে এই সব নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা।

সোনাক্ষী জানান, ভালবাসার মাঝে তিনি ধর্মকে কখনওই আসতে দেননি। তাঁর কাছে ভালবাসাই সবার আগে। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, “আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভালবাসা যে কোনও ক্ষেত্রে জয়ী হয়। মানুষ যতই ঘৃণা করুক, ভালবাসা জিতবেই।”

ভিন্‌ধর্মে বিয়ের জন্য এক দিকে কটাক্ষ এসেছে। আবার অন্য দিকে সোনাক্ষীর প্রশংসাও করেছেন অনেকে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমাকে অনেকে বলেছেন, ‘তুমি খুব সাহসী। তুমি নিজের মনের কথা শুনেছ।’ আমি সত্যিই এ সব বুঝি না। আমি যাকে ভালবাসি, তাকেই বিয়ে করেছি। খুব সহজ বিষয়! আমার আগেও এমন অনেকেই করেছেন। আমার পরেও এমন অনেক মহিলাই করবেন।”

সাহসিকতার কোনও কাজ করছেন, এমন তিনি কখনওই মনে করেননি। শুধু নিজের ভালবাসার মানুষের সঙ্গে থাকাই ছিল তাঁর উদ্দেশ্য, জানান সোনাক্ষী। অভিনেত্রী বলেন, “আমরা ভেবেচিন্তে কিছু করিনি। সবটাই হয়ে গিয়েছে। আর বিয়ের পর থেকেই মানুষের প্রতিক্রিয়াও বদলে গিয়েছে। মানুষ দেখতে পেয়েছে আমাদের দু’জনের মধ্যে সত্যিই কতটা ভালবাসা রয়েছে।”

উল্লেখ্য গত বছর ২৩ জুন জ়াহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। বিয়ের আগে তাঁরা সাত বছরের সম্পর্কে ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা