ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:০১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:০১:৩০ অপরাহ্ন
মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩ ছবি: সংগৃহীত
মেক্সিকোর সোনোরা প্রদেশের এক সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে ওয়ালডোস নামের ওই সুপারমার্কেটে হঠাৎই ঘটে বিস্ফোরণ। মৃতদের মধ্যে কয়েকজন শিশু বলেও নিশ্চিত করেছে প্রশাসন।

সোনোরার গভর্নর আলফোনসো দূরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘দুঃখজনকভাবে মৃতদের মধ্যে কিছু শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটির কারণ ও দোষীদের চিহ্নিত করতে স্বচ্ছ তদন্ত চলবে।’

গভর্নর আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও চিকিৎসা পরিষেবা। তাঁদের তৎপরতায় বহু প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ‘এই ট্র্যাজেডিতে কেউ একা নয়। রাজ্য সরকার আহত ও মৃতদের পরিবারের পাশে রয়েছে।’

প্রাথমিকভাবে 'হামলার' কোনও তত্ত্ব মেনে নেয়নি স্থানীয় নিরাপত্তা দফতর। রিপোর্টে জানানো হয়েছে, বিস্ফোরণটি কোনও সন্ত্রাসবাদী বা সহিংস হামলা নয়। সম্ভবত গ্যাস লিক বা বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর দুরাজো।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স–এ পোস্ট করে তিনি লিখেছেন, ‘যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি আরও জানান, রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্য পাঠানো হয়েছে।

প্রেসিডেন্টের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজ ইতিমধ্যেই সোনোরায় সহায়তা দল পাঠিয়েছেন, যাতে দুর্ঘটনাগ্রস্ত পরিবার ও আহতদের তৎপরতার সঙ্গে সাহায্য করা যায়।

বিস্ফোরণের সময় মেক্সিকোজুড়ে পালিত হচ্ছিল ‘ডে অফ দ্য ডেড’ প্রয়াত আত্মীয়দের স্মরণে পালিত ঐতিহ্যবাহী উৎসব। উৎসবের মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে নিযুক্ত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই সোনোরা প্রশাসন নিশ্চিত করেছে, এটি দুর্ঘটনা, হামলা নয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা