ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:২০:৫৫ অপরাহ্ন
শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী ছবি: সংগৃহীত
আমি শাহরুখ খানকে কামনা করি। সে কথা জানাতে লজ্জা কিসে? আমি তখন পঞ্চম শ্রেণিতে। সদ্য মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। তামাম দেশবাসীর মতো আমার ‘দিল’ চুরি ওই বয়সেই! ওই বয়স থেকে ওঁকে ‘চাওয়া’ শুরু। ওঁরও বয়েস বেড়েছে, আমারও। চাওয়া কিন্তু ফুরোয়নি!

শাহরুখ খান, নামেতেই যেন ‘প্রেম’! সেই নাম কানে গেলে আমি যেন ‘রাধা’। ক্ষণে ক্ষণে শিহরণ। অকারণ আনন্দে মেঘমুলুকে পৌঁছে যাই। থেকে থেকে আনমনা! সে যে কী অবস্থা। ওই বয়স থেকে ওঁর প্রতি ‘প্রেম’ লালন করতে করতে এগিয়েছি। আজও নামটা শুনলেই সারা শরীরে অকারণ আকুলি-বিকুলি। উত্তেজনা সামলাতে না পারলে কেমন যেন শরীরখারাপ হয়। সেই অনুভূতি নিয়েই বলছি, শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই। শুনেছি, অনেক অনুরাগিনী নাকি ওঁর সন্তানের ‘মা’ হওয়ারও স্বপ্ন দেখেন। আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। তাই সেই ‘কামনা’ সযত্নে সামলে রাখি।

কেউ কেউ ওঁর হাসির অনুরাগিনী। কেউ গালের টোল, গজদন্তের। কেউ আবার বুদ্ধিদীপ্ত রসিকতার। দু’পাশে দুই বাহু ছড়িয়ে ডাক পাঠানোর। নারীদের প্রতি ওঁর বাড়তি সম্মানের। আমার শাহরুখের সব ভাল লাগে। বিশ্বাস করুন, এ রকম ‘অন্ধ প্রেম’ আর কারও প্রতি নেই! ৬০-এর শাহরুখ তাই আমার কাছে আকর্ষণীয়। গালের চামড়ায় হয়তো অজস্র ভাঁজ। রং করেও পাকা চুল ঢাকতে পারেননি। আগের সেই জৌলুস হয়তো ম্লান। এ সব চোখেই পড়ে না! বালাই ষাট, একশো বছর বাঁচুন শাহরুখ। আমার ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর চাকরিতে যোগদান শুধু ওঁকে চোখের দেখা দেখব বলে।

আমি এ ভাবেই শাহরুখ খানের প্রেমে ‘কলঙ্কভাগী’।


এই বিষয়ে দুটো ঘটনা মনে পড়ল। সাল ২০১৯। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ আসবেন। নির্দিষ্ট সময়ে এলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদর অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন মূল ফটকের দিকে। নিয়ম, মুখ্যমন্ত্রী যখন কোথাও যান, তাঁর পিছন পিছন যেতে নেই। আমি সব ভুলে দৌড়েছি ‘দিদি’র পিছনে। শাহরুখের হেঁটে আসাটাও মিস করব না। পরে বকুনিও খেতে হয়েছে।

অনুষ্ঠান শেষ। মুখ্যমন্ত্রী কথা বলে চলে গিয়েছেন। আমরা ছবি তুলব। আমার বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী শাহরুখের পাশে দাঁড় করিয়ে দিলেন। ক্যামেরা তাক করে সমানে বলে চলেছেন, “দেবু, ওঁকে জড়িয়ে ধরে ছবি তোলো।” আমি পাথর। কাকে জড়াব আমি? কান-মাথা কিচ্ছু কাজ করছে না। মুশকিল আসান ‘কিং খান’ নিজেই। আলতো করে জড়িয়ে নিলেন আমায়। বুকে টেনে নিলেন আলগোছে।

ওঁর এক হাত আমার কাঁধ জড়িয়ে। আর একটি হাত বুকের উপরে। ওঁর উষ্ণতা, গায়ের গন্ধ, আবেদনে যেন ডুবে যাচ্ছিলাম। ওই মুহূর্ত আজও আমার প্রত্যেক মুহূর্তের সঙ্গী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ