ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী

লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৫৩:৫২ অপরাহ্ন
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে কোনোভাবেই থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখকে। এখন পর্যন্ত সকল প্রতিযোগিতায় অপরাজিত তারা। শনিবার (১ নভেম্বর) লিগে বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কম্পানির দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুসেনের জালে প্রথম হাফেই তিন গোল দেয় বায়ার্ন। ২৫তম মিনিটে গোলের খাতা খোলেন জিনাব্রি। ৩১তম মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৪৩তম মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন।

এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন। সংখ্যাটা এবার আরও বাড়ল।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।

এদিকে লাইপজিগ ৩-১ গোলে হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। আর টেবিলের তিনে থাকা ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে অগসবার্গকে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত