ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩ আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা

চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:৫০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:৫০:৫১ অপরাহ্ন
চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন
 

রাজশাহীর পদ্মার চরে জোড়া খুনের মামলার অন্যতম আসামী কাকন বহিনীর কাকনসহ হত্যায় জড়িতদের বিচার দাবি জানিয়েছেন নিহত ও আহতদের পরিবার। শুক্রবার বাঘার খানপুর বাজারে মানববন্ধন কর্মসূচি থেকে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীও অংশ নিয়ে হত্যাকান্ডের বিচার দাবি করেন।

মানববন্ধনে দাঁড়িয়ে মামলার বাদী মিনহাজ মন্ডল বলেন, কাকন বাহিনী ও তাদের লোকজন প্রকাশ্যে নদী পথে অস্ত্রের মহাড়া দিচ্ছে। তাদের অবিলম্বে আইনের আওতাই নেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধনের বক্তারা বলেন, কাকন বাহিনীর ফসল লুটের প্রতিবাদ করতে গিয়ে গত বছর গুলিতে আহত হয়েছিল খানপুর গ্রামের সাহাবুল ইসলাম।

বক্তারা বলেন, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর পদ্মা চরের আতঙ্ক এখন কাঁকন বাহিনী। চরের জমি ও বালুমহল দখল, চাঁদাবাজি আর হামলার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে তিন জেলার তিন উপজেলার মানুষ। সবচেয়ে বেশি আতঙ্কিত বাঘা উপডজেলার চরাঞ্চলবাসী। মানববন্ধন থেকে অবিলম্বে চরে অস্ত্রের মহড়া বন্ধ করতে কাকনবাহীনির সদস্য সন্ত্রীদের গ্রেফতার দাবি জানানো হয়। মানববন্ধনে নিহত আমান মন্ডলের স্ত্রী আসমা বেগম এবং নাজমুলের স্ত্রী শারমিন অংশ নেন। তারা দৌলতপুরের কাকন বাহিনী ও তাদের সহযোগী সকল খুনিদের অবিলম্বে বিচারের দাবি করেন।

প্রসঙ্গত, গত সোমবার বাঘার খানপুর পদ্মানদীর চরে জমি ও খড় দখলকে কেন্দ্র করে গুলি চালিয়েছে কাকন বাহিনীর সদস্যরা। এতে চারজন গুলিবিদ্ধ হলেও ঘটনার দিন নিহত হন আমান এবং নাজমুল। অপর দুইজন মুনতাজ এবং রাকিব এখনো চিকিৎসাধিন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার