ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১১:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১১:০১:০৪ অপরাহ্ন
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযোগ তুলে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী সদর জেলা শাখা। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা নগরীর সাহেববাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী সদর জেলার সভাপতি মাওলানা দুররুল হুদা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।” তিনি অভিযোগ করেন, “ইসকনের কর্মকাণ্ড বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠছে। এরা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।” ড. সাখাওয়াত সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন— ১. ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা, ২. সংগঠনের হাতে সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত করা, ৩. প্রশাসনের ভেতরে থাকা ইসকনের সহযোগীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, ৪. মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৫ বছর নির্ধারণ করা। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুল হালীম, ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম, রাজশাহী সদর জেলা সেক্রেটারি মুস্তাক্বীম আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি