ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে ‘কথিত’ শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির আজীবন সম্মাননায় আলমগীর, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা 'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর মিষ্টি পেঁপে কেনার আগে জেনে নিন কৌশল জ্যাকির ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য নিয়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্ত্রী রকুল প্রীত

গালে বা ঠোঁটের উপরে রোমের আধিক্য কমবে বিশেষ কিছু ঘরোয়া টোটকায়

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৬:৫০ অপরাহ্ন
গালে বা ঠোঁটের উপরে রোমের আধিক্য কমবে বিশেষ কিছু ঘরোয়া টোটকায় ছবি: সংগৃহীত
রোমহীন, মসৃণ ত্বক পেতে লেজার থেরাপি করাতে ভরসা পান না অনেকেই। বদলে প্রতি মাসে মুখে থ্রেডিং বা ওয়াক্সিং করান বেশির ভাগ মহিলা। এর ফল কতটা সাংঘাতিক হতে পারে, তা নিয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকেরই। তা ছাড়া মুখের ওয়াক্সিং খুবই যন্ত্রণাদায়ক। ত্বক খুব স্পর্শকাতর হলে তা করানোও যায় না। মুখে রোম তোলার জন্য নানা রকম পদ্ধতি চলে এসেছে, যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। বিশেষ করে থ্রেডিং ও ওয়াক্সিং ঘন ঘন করালে ত্বকের কোলাজেন নষ্ট নয় এবং রোমের গোড়ায় সংক্রমণ হতে পারে। অনেকেই সহজ ভেবে রেজার ব্যবহার করেন। এতেও ত্বকের ক্ষতি হয়। তাই এমন উপায় বেছে নিতে হবে যাতে ত্বকের রোমের আধিক্য অনেকটাই কমে আসে।

থাইরয়েডের সমস্যায়, পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) থাকলে ত্বকে রোমের আধিক্য হতে দেখা যায়। গালে, ঠোঁটের উপরে রোম তুলতে ঘন ঘন থ্রেডিং বা ওয়াক্সিং করান অনেকে, যা পরবর্তী সময়ে ত্বকের নানা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। অথচ এমন কিছু ঘরোয়া টোটকা আছে যা নিয়মিত ব্যবহার করলে অবাঞ্ছিত লোমের সমস্যা হবেই না।

কোন কোন টোটকা কার্যকরী হতে পারে?

বেসন, হলুদ এবং দুধের প্যাক
২ চামচ বেসন, ১ চিমটি হলুদ এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমতে পারে।

চিনি-লেবুর প্যাক
২ চামচ চিনি, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ জল মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঈষদুষ্ণ অবস্থায় এটি মুখে মাখুন। ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

ডিমের সাদা অংশ-কর্নফ্লাওয়ার
একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ চিনি ও এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এটি মুখের অবাঞ্ছিত রোমও তুলবে, রোমের আধিক্যও কমাবে।

পেঁপে এবং হলুদের প্যাক
কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে আধ চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

ওট্‌মিল ও কলার মাস্ক
এক চামচ ওট্সের সঙ্গে একটি পাকা কলা চটকে মেখে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট থাকতে হবে। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে উপকার পেতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য

তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য