ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক লাপাত্তা: পলাশবাড়ীতে ব্যবসায় প্রতিষ্ঠানে তালা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:৫৪:৫৩ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক লাপাত্তা: পলাশবাড়ীতে ব্যবসায় প্রতিষ্ঠানে তালা ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক লাপাত্তা হওয়ার জেরে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। একই সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ায় প্রবাসীর স্ত্রীকে সামাজিকভাবে বর্জন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুটানীর বাজার এলাকায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. দুদু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম প্রায় ১৮ বছর আগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার রামজীবন গ্রামের মৃত খাজু ব্যাপারীর কন্যা পারভীন বেগমকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে।

পাঁচ বছর আগে রাশিদুল ইসলাম সৌদি আরব চলে গেলে তার স্ত্রী পারভীন বেগম সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করছিলেন। এই সুযোগে ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের পাউবোর অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আব্দুল গোফ্ফার মিয়া ওরফে চতিয়া গোফ্ফারের ছেলে এবং ফুটানীর বাজারের বিকাশ, ফ্লেক্সিলোড ও স্টুডিও ব্যবসায়ী তুহিন মিয়া (৩০) এর সাথে প্রবাসীর স্ত্রী পারভীন বেগম (৩৩) এর দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুহিন মিয়া নিজেও এক সন্তানের জনক।

সম্প্রতি এই পরকীয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শাস্তি হিসেবে সমাজের লোকজন পারভীন বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে, তার পরকীয়া প্রেমিক তুহিন মিয়া লাপাত্তা হয়ে যান।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, তুহিন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানান, তুহিনের লাপাত্তা হয়ে যাওয়ার পর পারভীন বেগম তাকে না পেয়ে তার দোকানে তালা দিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রবাসীর স্ত্রীর এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সমাজের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপকে সমর্থন করেছেন। একই সাথে পরকীয়া প্রেমিক তুহিনের লাপাত্তা হওয়ার ঘটনাটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক