ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:৫৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:৫৪:৩০ অপরাহ্ন
জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত ছবি: সংগৃহীত
কুরআনুল কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব। এর প্রতিটি সুরার মধ্যেই আছে অসংখ্য রহমত, হেদায়াত ও বরকত। বিশেষ করে কিছু সুরা ও সময়ের ফজিলত আল্লাহ তাআলা এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন। সুরা দোখান তাদের মধ্যে অন্যতম। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিসে সুরা দোখানের ফজিলত, বিশেষত জুমার রাতে এটি পাঠের গুরুত্বের কথা বলেছেন।
 
সুরা দোখান পাঠের মাধ্যমে জান্নাতের সুসংবাদ। مَنْ قَرَأَ حَم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ أَوْ يَوْمِ الجُمُعَةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الجَنَّةِ যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে সূরা দোখান পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। (শুআবুল ইমান:২৭৯১)
 
সুরা দোখান পাঠকারীর জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমা প্রার্থনা করে। مَنْ قَرَأَ حَم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ أَوْ يَوْمِ الجُمُعَةِ صَلَّتْ عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، وَغُفِرَ لَهُ যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে সুরা দোখান পাঠ করবে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। (সুনানুত তিরমিজি:২৮৮৯)
 
কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি
 
مَنْ قَرَأَ سُورَةَ الدُّخَانِ فِي لَيْلَةِ الجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَزُوِّجَ مِنْ الحُورِ العِينِ، وَغُفِيَتْ فَزَعَةُ القِيَامَةِ عَنْهُ যে ব্যক্তি জুমার রাতে সুরা দোখান পাঠ করবে, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সকাল করবে, তাকে হুরদের সাথে বিয়ে দেওয়া হবে এবং কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করা হবে। (মুজামুল কাবির:৪২৭১)
 
আল্লাহ তাআলা বলেন,
 
حم وَالْكِتَابِ الْمُبِينِ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ হা-মিম। শপথ ঐ সুস্পষ্ট কিতাবের। নিশ্চয়ই আমি একে বরকতময় রাতে নাজিল করেছি।(সুরা দোখান:১-৩) মুফাসসিরগণ বলেন, এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। এ থেকেই সুরা দোখানের মর্যাদা বোঝা যায়। 

সুরা দোখান পাঠ করা উত্তম সময়
 
জুমার রাতে (বৃহস্পতিবার সুর্যাস্তের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত) অথবা জুমার দিনে। সর্বোত্তম সময়, বৃহস্পতিবার ইশার নামাজের পর থেকে তাহাজ্জুদের সময় পর্যন্ত।
 
সুরা দোখান পাঠ করা বিশেষ করে জুমার রাতে এক মহান আমল। কুরআন ও হাদিসের স্পষ্ট প্রমাণ থেকে আমরা বুঝতে পারি, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ, ফেরেশতাদের দুআ, গুনাহের মাফ এবং জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। আসুন, আমরা এ মহৎ আমলটিকে আমাদের নিয়মিত জীবনের অংশ বানাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন আমিন!

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা