ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:২৫:৪৪ অপরাহ্ন
৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত ছবি: সংগৃহীত
ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা নতুন ইতিহাস গড়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) তিনি হয়েছেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এই শীর্ষস্থান দখল করলেন। আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে তিনি দুই ধাপ এগিয়ে উঠে প্রথম স্থানে যান। এই তালিকায় তিনি ভারতের অধিনায়ক শুভমান গিলকে সরিয়ে দিয়েছেন।


গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেডে তিনি ৯৭ বলে ৭৩ রান করেন। এরপর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রান করেন। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সে রোহিতের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।

রোহিতের এই অর্জনের মাধ্যমে তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন। এর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল পেয়েছিলেন এই মর্যাদা।

গিল এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে তার রান ছিল মাত্র ১০, ৯ ও ২৪। অন্যদিকে বিরাট কোহলি তৃতীয় ম্যাচে ৭৪ রান করেও এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে, তার রেটিং পয়েন্ট ৭২৫।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ারও র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায়ও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড দুই ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। ভারতের কুলদীপ যাদব এক ধাপ নেমে সপ্তম স্থানে গেছেন। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন ১২তম স্থানে। অন্যদিকে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়