ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভিগো, ট্যাঙ্গো থেকে যেভাবে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েন তারা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:১৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:১৮:০১ অপরাহ্ন
ভিগো, ট্যাঙ্গো থেকে যেভাবে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েন তারা ভিগো, ট্যাঙ্গো থেকে যেভাবে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েন তারা
পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন তারকা যুগল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের পৃথক দুই আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

সেখানে তারা উল্লেখ করেন, টাকা আয় করতে ভিগো ও ট্যাঙ্গো অ্যাপস ব্যবহার করতেন। তবে তাতে সাড়া না পেয়ে বেশি টাকা আয়ের জন্য তারা পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েন।

আন্তর্জাতিক বিভিন্ন পর্ন ওয়েবসাইটে তারা শতাধিক ভিডিও আপলোড করেন। এ ছাড়াও তারা টেলিগ্রাম আইডিতে বিভিন্ন ব্যক্তিদের পর্নোগ্রাফির ভিডিও এবং লিংক শেয়ার করে তাদের থেকে টাকা গ্রহণ করতেন বলে জানিয়েছেন।

জবানবন্দিতে তারা জানান, ২০২০ সালে দুজনে বিয়ে করেন। টাকা আয়ের জন্য ২০২১ সালে ভিগো অ্যাপস এ অ্যাকাউন্ট খুলে লাইভ অডিও এবং ভিডিওতে কথা বলতেন তারা।

সেখানে পোস্টকৃত ভিডিওর কমেন্টে কেউ কেউ টাকা আয়ের জন্য ট্যাঙ্গো অ্যাপসে অ্যাকাউন্ট করার পরামর্শ দেন। সেই মোতাবেক ট্যাঙ্গো অ্যাপসে লাইভ ভিডিও করতে শুরু করেন। তবে সেখানেও ভালো টাকা আয় হতো না। এসময় এমপারফেক্ট১২ নামের একটি টেলিগ্রাম আইডি থেকে এক ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করে বেশি টাকা আয়ের জন্য পর্ন ভিডিও তৈরি করতে বলেন।এতে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও সদর থানাধীন এলাকায় বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করেন তারা। পরে সেই ব্যক্তির সহায়তায় পর্ন ভিডিও শেয়ারের ওয়েবসাইটে তাদের ভিডিও আপলোড করেন। সেখান থেকে তাদের অনেক টাকা আসতে থাকে। 

রোববার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে ২০ অক্টোবর ভোররাতে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় পর্ন ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরদিন ২১ অক্টোবর তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলার সূত্রে জানা গেছে, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। এসব প্রচারণায় পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে অন্যদেরকে প্রলুব্ধ করতেন তারা। এই যুগল নিজেদের পর্ন ভিডিও তৈরির পাশাপাশি অন্যদেরও এ জগতে সম্পৃক্ত করছেন বলে অভিযোগ রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক