ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান; পেয়েছে নানা অনিয়ম

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:০৮:২১ অপরাহ্ন
রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান; পেয়েছে নানা অনিয়ম রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান; পেয়েছে নানা অনিয়ম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের চার সদস্য বিশিষ্ট একটি টিম পাঁচ ঘন্টাব্যাপি এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দুদকের টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ আলমসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং অভিযান শেষে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বনিত সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় বেশ কিছু অনিয়ম ও দুনীতির প্রমান পাওয়া গেছে। এর মধ্যে নিম্ন মানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত, দুপুরের খাবার আড়াই টায় পরিবেশন করা, ওয়াশ রুম অপরিষ্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের বাগান অপরিষ্কার, হাসপাতালে সুযোগ থাকা সত্বেও ডাক্তার কর্তৃক রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরিক্ষা করার ব্যাপার উৎসাহ যোগানো, হাসপাতালে ওষুধ নিতে আসা গরীব রোগীদের সরকারি নির্ধারিত তিন টাকা টিকিট ফির পরিবর্তে পাঁচ টাকা নেওয়া।  

তিনি আরো বলেন, আমরা কর্তৃপক্ষে জানিয়েছি যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও দুদক বরাবর অবগত করবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শোকজসহ রিপোর্ট প্রদান করবে। এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দুদক পরবর্তী প্রদক্ষেপ নিবে বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের টিএইচএ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, দুদকের পরিচালনায় পাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কঠোর হস্তে দ্রুত প্রতিরোধ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ