ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল আহমেদের অকাল মৃত্যুতে রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর গভীর শোক প্রকাশ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল আহমেদের অকাল মৃত্যুতে রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর গভীর শোক প্রকাশ রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল আহমেদের অকাল মৃত্যুতে রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর গভীর শোক প্রকাশ
রাজশাহীর প্রবীণ সাংবাদিক ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সদস্য জুয়েল আহমেদ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জুয়েল আহমেদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঁচানিমাঠ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মেইল ২৪ এবং উন্নোচন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সততা, পেশাদারিত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার জন্য তিনি রাজশাহীর সাংবাদিক সমাজে ছিলেন এক প্রিয় মুখ।

বাদ আসর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী’র প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী এক শোকবার্তায় বলেন, “সাংবাদিক জুয়েল আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ, নির্ভীক ও মানবিক সাংবাদিক। তার মৃত্যু রাজশাহীর গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সহকর্মীরাও জানান, জুয়েল আহমেদ ছিলেন সৎ, বিনয়ী ও ন্যায়নিষ্ঠ সাংবাদিক, যিনি সর্বদা সমাজের পক্ষে ও সত্যের পক্ষে কাজ করেছেন।

আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন — আমিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ