ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

ডাকের রেকর্ড গড়লেন কোহলি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৪:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৪:০৩:৫৯ অপরাহ্ন
ডাকের রেকর্ড গড়লেন কোহলি ছবি: সংগৃহীত
সাত মাস পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল সিরিজ বাঁচানোর ম্যাচেও চার বল খেলে শূন্য রানে ফিরেছেন বিরাট। তাতে লজ্জার রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় তারকা ব্যাটার।

বর্তমানে ওয়ানডেতে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 'ডাক' এখন কোহলির দখলে। তার ডাকের সংখ্যা ১৮টি। এর আগে এক দিনের ক্রিকেট সক্রিয় খেলোয়াড়দের সর্বোচ্চ ডাকের সংখ্যা ছিল ১৭। সেই তালিকায় আছেন রোহিত শর্মা, লিটন দাস এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। যাদের প্রত্যেকেই ওয়ানডেতে ১৭টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। 

তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাকের সংখ্যা ৩৪টি। এই লজ্জার রেকর্ডের মালিক সাবেক লঙ্কান অলরান্ডার সনাথ জয়সুরিয়া। অন্যদিকে গতকাল 'ডাক' মেরে আউট হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন বিরাট। যা এই কিংবদন্তি ব্যাটারের নামের পাশে বেমামান। সিরিজে তৃতীয় এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কি না ৩৭ ছুঁই ছুঁই এই ক্রিকেটার, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে বিরাটের এমন হতাশার দিনে সিরিজ হাতছাড়া করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর গতকাল ২ উইকেটে জয় নিয়ে সিরিজ জিতে নেন অজিরা। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন