ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

সিরিজের মাঝেই স্কোয়াডে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৬:০২ অপরাহ্ন
সিরিজের মাঝেই স্কোয়াডে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মূলত অ্যাশেজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে এই রদবদল।

এর ফলে ভারতের বিপক্ষে বাকি থাকা একটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজি ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।

সিরিজের শেষ ওয়ানডের জন্য স্কোয়াডের বাইরে রাখা হয়েছে মার্নাস লাবুশেন'কে। দলে ডাকা হয়েছে  জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। আর টি-টোয়েন্টিতে পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই ছাড়বেন জাতীয় দল।

অপরদিকে, ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে স্কোয়াডে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া জশ ফিলিপ'কে সিরিজের সবগুলো ম্যাচ এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য বেন দারউইশ ও মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর ম্যাচগুলো হবে যথাক্রমে মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ডকোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেনে (৮ নভেম্বর)।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার