ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৩:১৩ অপরাহ্ন
ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ ছবি: সংগৃহীত
২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড ঘোষিত এই বিশেষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর এবং চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এই সময়সীমার পর কোনো অবস্থাতেই আর রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না বলে বোর্ড কঠোরভাবে জানিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি প্রকাশ করা হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়েছে, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ) ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে (২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বোর্ড আরও সতর্ক করেছে যে, এই তারিখের পর পরবর্তী সময়ে আর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড থেকে আগত টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি