ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

এক দিনেই শরীর থেকে বার করুন দূষিত পদার্থ, সকাল থেকে রাত বদলে ফেলুন দিনলিপি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
এক দিনেই শরীর থেকে বার করুন দূষিত পদার্থ, সকাল থেকে রাত বদলে ফেলুন দিনলিপি ছবি: সংগৃহীত
সময় এসেছে শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। আর তার জন্য দরকার শরীর থেকে দূষিত পদার্থের অপসারণ। প্রয়োজন ডিটক্স প্রক্রিয়ার। পুষ্টিবিদের রেশমী রায়চৌধুরী এমন এক ‘ডিটক্স প্ল্যান’ ভাগ করে নিয়েছেন, যা মাত্র একটি দিন পালন করলেই শরীর আগের অবস্থায় ফিরে যেতে পারবে বলে দাবি করছেন পুষ্টিবিদ।

রেশমীর ‘ডিটক্স প্ল্যান’ পালন করতে হলে নিজের দিনলিপিতে বড় বদল আনতে হবে। যে দিন শরীরকে ডিটক্স করার পরিকল্পনা করছেন, তার আগের দিন থেকে প্রস্তুতি নিতে হবে। সে দিনই ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার, এবং মিষ্টি খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। একই সঙ্গে অ্যালকোহল এবং ক্যাফিনের পরিমাণ যেন কম যায় শরীরে। এ বার জেনে নিন, ডিটক্স করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনার দিনলিপি কী হতে পারে।

সকাল: সকালে ঘুম থেকে উঠেই যোগাসন বা স্ট্রেচিং জাতীয় ব্যায়াম করতে হবে। ১০-১৫ মিনিট হালকা শরীরচর্চা করা প্রয়োজন। তার পর ঈষদুষ্ণ জলে লেবুর রস মি‌শিয়ে পান করে নিন। এটি শরীর থেকে দূষিত পদার্থ বার হতে সাহায্য করবে। এ বার জলখাবারে অ্যান্টি-অক্সিটড্যান্ট সমৃদ্ধ সবুজ স্মুদি পান করুন। যার মধ্যে থাকতে পারে নানাবিধ সব্জি। রেশমী জানাচ্ছেন, হয় সেলেরি, শসা, লেবুর রস, আদা, হলুদ দিয়ে বানিয়ে নেওয়া যায়, অথবা শসা, লাউ, লেবুর রস, আদা দিয়ে স্মুদি বানাতে পারেন।

বেলা: মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ডিটক্স ওয়াটার পান করতে হবে। সারারাত ধরে ফল, সব্জি বা মশলাপাতি ভিজিয়ে রাখা জল দিয়েই স্বাস্থ্যকর পানীয় বানিয়ে নেওয়া যায়। বেলার দিকে গোটা একটি ফল খেতে হবে। মরশুমি, টাটকা ফলের তালিকা থেকেই বেছে নিতে পারেন। সারা দিনে অন্তত ২-৩ লিটার জল পান করতে হবে।

দুপুর: ভাপানো, গ্রিল করা সব্জি অথবা সব্জির স্যুপ দিয়ে মধ্যহ্নভোজ সারতে হবে। সঙ্গে ১০০ গ্রাম টকদই খেতেই হবে। আমিষপ্রেমীদের জন্য পুষ্টিবিদ সুপারিশ করছেন, ৫০-৭০ গ্রাম মাছ ভাপিয়ে বা গ্রিল করে খাওয়া যায়।

বিকেল: কাজের ফাঁকেও ২০ মিনিটের জন্য হেঁটে আসা দরকার। যদি সম্ভব না হয়, তা হলে ঘরের মধ্যে একা ধ্যান করলেও উপকার পেতে পারেন। ডিটক্সের দিন শরীরের পাশাপাশি মনকেও চাপমুক্ত করা দরকার। তাই ধ্যান একান্ত প্রয়োজন। তার পর ক্যামোমাইল বা গ্রিন টি পান করতে পারেন।

রাতে: নৈশভোজ যেন সাদামাঠা হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। সব্জির স্যালাড বা স্যুপ খাওয়া যেতে পারে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিলেই ভাল। বেশি রাত করে খেলে আবারও হজমের সমস্যা শুরু হবে। ফলে শুতেও যেতে হবে তাড়াতাড়ি। ৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম শরীরকে ডিটক্স করার জন্য খুবই প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু