ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট

ফুলবাড়ীতে আগাম আমন ধানের সস্তার কাঁচা খড়ে গবাদিপশুর বারো অবস্থা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০২:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০২:২৪:১০ অপরাহ্ন
ফুলবাড়ীতে আগাম আমন ধানের সস্তার কাঁচা খড়ে গবাদিপশুর বারো অবস্থা ফুলবাড়ীতে আগাম আমন ধানের সস্তার কাঁচা খড়ে গবাদিপশুর বারো অবস্থা
দিনাজপুরের ফুলবাড়ী কাটাই মাড়াই শুরু হয়েছে আমাগ জাতের আমন ধানের। বাড়তি লাভের আশায় স্বল্প মেয়াদি এই আগাম জাতের আমন ধান চাষে দিন দিন আগ্রহী হয়ে ওঠছেন কৃষক। আগাম জাতের এই আমন ধানের কাঁচা খড় গো-খাদ্য হিসেবে বিক্রি করে ধানের উৎপাদন খরচ উঠে আসছে কৃষকের। এতে করে খামারী ও গবাদিপশু পালনকারীরা কম খরচে গো খাদ্যের চাহিদা মেটাচ্ছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন চাষ মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ১৮ হাজার ১৪৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ২হেক্টর রয়েছে আগাম জাতের ধানের লক্ষ্যমাত্রা। আগাম জাতের মধ্যে হাইব্রিড ও উপসী জাতের তেজগোল্ড, ব্রি-৯০, বিনা-১৭, সম্পা কাটারী, জাপাড়ি, ধানিগোল্ডসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌরশহরের ফুলবাড়ী প্রেসক্লাব এলাকা, কলেজ রোড, নিমতলা মোড়সহ বেশি কিছু এলাকার সড়কের পাশে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে আগাম ধানের কাঁচা খড়ের আটি। সেখান থেকে স্বল্পমূল্যে এসব কাঁচা খড় কিনে নিয়ে খামারীসহ বাসাবাড়ীতে গবাদিপশু পালনকারি ব্যক্তিবিশেষ। এতে করে আগাম জাতের ধানের কাঁচা খড় বিক্রি করেই কৃষকদের ধানের উৎপাদন খরচ উঠে যাচ্ছে। ধানের সঙ্গে কাঁচা খড় বিক্রি করে বাড়তি আয়ের মুখ দেখছেন কৃষকরা। একই সঙ্গে আলুসহ অন্যান্য রবি ফসল চাষেরও খরচ কিছুটা হলেও এগিয়ে নিতে পারছেন।

এদিকে আগাম জাতের আমন ধান কাটাই মাড়াই শেষে এসব ধানের কাঁচা খড় সংগ্রহ রমরমা ব্যবসা করছে শহরের মৌসুমী খড় ব্যবসায়ীরা। বাজারে ব্যাপক চাহিদা থাকায় মৌসুমী ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন কৃষকের ক্ষেত ও খোলানে। এতে করে কৃষকের সঙ্গে সঙ্গে এসব মৌসুমী খড় ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

উপজেলার শিবনগর ইউনিয়নের কৃষক আফজাল হোসেন বলেন, আগাম ধানের পর আগাম আলু চাষ করলে তার দামও ভালো পাওয়া যায়। ফসলের নিবিড়তা বৃদ্ধি পাওয়ায় এ জমিগুলোতে আগাম জাতের আমন ধান লাগিয়েছিলেন। ধান কাটা ও মাড়াই শেষে কাঁচা খড়গুলো বিক্রি করে ভালো দাম পেয়েছেন। এখন একই জমিতে আগাম আলু চাষ করবেন।

পৌরশহরের ফুলবাড়ী প্রেসক্লাব সংলগ্ন এলাকার মৌসুমী খড় ব্যবসায়ী আব্দুল আওয়াল, শফিকুল ইসলাম, আজগর আলী ও জবেদ আলী বলেন, বর্তমানে শুকনা এক পোণ (৮০টি খড়ের আঁটি) খড় বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। এহিসেব অনুযায়ী প্রতিটি আঁটির দাম পড়ছে ১০ থেকে সাড়ে ১০ টাকা। একইভাবে কাঁচা খড় ২০ আঁটি (এক বোঝা) ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে প্রতিটি আঁটি খড়ের দাম পড়ছে সাড়ে তিন টাকা।

খড় কিনতে আসা আব্দুল বাতেন বলেন, বাড়ীতে ৩টি গরু রয়েছে। এ জন্য প্রতিদিন খড় প্রয়োজন হয়। বর্তমানে শুকনা খড়ের দাম বেশি হওয়ায় কাঁচা খড় দিয়েই গরুর খাদ্য জোগান দিচ্ছেন।

আরেক ক্রেতা হাবিবুর রহমান বলেন, বর্তমানে শুকনা খড়ের দাম আনেক বেশি। তাই খরচ বাচাতে তিনি কাঁচা খড় কিনছেন। শুকনা খড় কিনতে অন্তত ৩০০ টাকা লাগলেও এখন সেখানে ৬০ থেকে ৭০ টাকায় হয়ে যাচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান বলেন, ধানের রোগ বালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন কীটনাশক এবং সার প্রয়োগ করা হয়। যা গরুর শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে করে পেট ফোলা, পাতলা পায়খানা, রক্তে অক্সিজেন চলাচল বন্ধ হওয়াসহ গরুর বিভিন্ন সমস্যা এমনি মৃত্যু পর্যন্ত হতে পারে। সে কারণে গরুকে কাঁচা খড় খাওয়াতে হলে ধুয়ে শুকিয়ে খাওয়াতে হবে। তবে কীটনাশক বিহীন কাঁচা ঘাস ও খড় গরুর জন্য পুষ্টি সমৃদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি