ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাতের আঁধারে কৃষকের ৩৫০ লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:২৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:২৯:৪৪ অপরাহ্ন
রাতের আঁধারে কৃষকের ৩৫০ লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা রাতের আঁধারে কৃষকের ৩৫০ লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে দুর্বৃত্তদের হাতে এক কৃষকের পরিশ্রমে গড়া লাউ ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে কৃষক শামীম মিয়া ও বশির মিয়া তাদের লাউ ক্ষেতের গাছ কাটা অবস্থায় দেখতে পান। 

জানা যায়, মনিয়ন্দ ব্লকের এই দুই কৃষক অন্যের ২০ শতক জমিতে ডায়না জাতের লাউ চাষ করেছিলেন। জমিতে প্রায় ৩০০ থেকে ৩৫০টি লাউ গাছে ফলন আসতে শুরু করেছিল।

কৃষক শামীম মিয়ার হিসাবে, জমি তৈরিসহ সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ মোট ৫০ হাজার টাকা খরচ হয়েছিল। ভালো ফলনের কারণে তিনি প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করেছিলেন।

কিন্তু মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের সব লাউ গাছ কেটে ফেলে দেয়। এতে কৃষক শামীম ও বশির মিয়া মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কৃষক সাত্তার মিয়া, সজিব মিয়া ও জাফর মিয়া জানান, এ ঘটনায় এলাকায় অন্যান্য কৃষকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মনিয়ন্দ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা কাউছার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এভাবে ফসল নষ্ট করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কৃষক শামীম মিয়ার ক্ষতির পরিমাণ অনেক। কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। আপাতত ওই দুই কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। 

এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড