ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে সাংবাদিক আপেল মাহমুদের ওপর হামলা; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:২৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:২৪:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিক আপেল মাহমুদের ওপর হামলা; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি রাজশাহীতে সাংবাদিক আপেল মাহমুদের ওপর হামলা; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আপেল মাহমুদ। গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর রাজপাড়া থানাধীন কোর্ট বুলনপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপেল মাহমুদকে হত্যার উদ্দেশ্যে চাপাতি নিয়ে কোপানোর চেষ্টা করা হয় এবং পরে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।

আহত সাংবাদিক আপেল মাহমুদ (৩৭), তিনি রাজপাড়া থানাধীন কোর্ট বূলনপুর এলাকার মো: আলমগীর হোসেন এর ছেলে। তিনি বর্তমানে 'সোনালী কন্ঠ'-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

অভিযুক্তরা হলেন, মো: মাইনূল ইসলাম (৪২) ও মো: বিল্পব (৫০) উভয়ে রাজপাড়া থানাধীন কোর্ট বুলনপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে এবং মো: সাকসেস (৪৫), তিনি কাশিয়াডাংঙ্গা থানাধীন হরিপুর এলকার ‍মৃত ফয়েজ ঠিকাদার এর ছেলে।

বুধবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।
তিনি বলেন, “ঘটনা নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

অভিযোগ সুত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপেল মাহমুদের সঙ্গে একই এলাকার মৃত কুরবান আলীর ছেলে মাইনুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিষয়ে মাহমুদ আদালতে মামলা দায়ের করলে অভিযুক্তরা তাকে মামলা প্রত্যাহারের জন্য নিয়মিত হুমকি দিচ্ছিল। হুমকির মুখে ২০ অক্টোবর বিকেলে আপেল মাহমুদ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি দায়েরের পরই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোর্ট বুলনপুর মোড়ে আজগরের হোটেলের সামনে আপেল মাহমুদকে লক্ষ্য করে হামলা চালায় অভিযুক্তরা। অভিযুক্ত মাইনুল ইসলাম চাপাতি নিয়ে কোপাতে গেলে কোপটি তার শরীরে না লেগে পিঠে থাকা ব্যাগে লাগে। এরপর মাইনুলের সহযোগী সাকসেস এবং মাইনুলের ভাই ও ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিপ্লব হোসেনসহ ১০-১৫ জন সংঘবদ্ধ সন্ত্রাসী আপেল মাহমুদকে এলোপাতাড়ি লাথি, ঘুষি ও গলা টিপে ধরে নির্যাতন করেন। পরে তাকে অন্য একটি স্থানে নিয়ে গিয়েও শারীরিক হেনস্থা করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহত আপেল মাহমুদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতারা।
রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ আরিফ বলেন, “প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক আপেল মাহমুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক