ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:৪৯:২৩ অপরাহ্ন
ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়
পাবনার ৩৮নং দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই শিক্ষার্থীদের কেউ এখন সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষিকার চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা। বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে বিদায় দেওয়া হয়।

এসময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, দক্ষিণ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এসএম সালাউদ্দিন সোহাগ, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, চর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মিঠু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেহেনা পারভীন, মোছা. শামসুন্নাহার, খাদিজা ইয়াসমিন, সামছুন নাহার পপি, ইমদাদুল হক, শাহীনা পারভীন, সম্পা ইসলাম, ফিরোজা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান
শিক্ষিকাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জামান এবং অশ্রুসজল চোখে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নাজনীন আক্তার।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপ¯ি’ত ছিল। শিক্ষককে বিদায় জানাতে জড়ো হওয়া সবার
চোখে-মুখে ছিল আবেগের ছাপ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড