ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

জেমস এর ঘরে নতুন অতিথি

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:২১:২৮ অপরাহ্ন
জেমস এর ঘরে নতুন অতিথি জেমস এর ঘরে নতুন অতিথি
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, নগরবাউল জেমস হয়েছেন পুত্রসন্তানের বাবা। বাবা হওয়ার অসাধারণ অনুভূতি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে এই রকস্টার বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব- আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন’।

২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি জেমসের তৃতীয় বিয়ে। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর, সন্তানসহ দেশে ফেরেন তারা।

নামিয়া আমিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন তিনি।

জেমস ও নামিয়ার পরিচয় ২০২৩ সালের জুনে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে। নামিয়ার ভাষ্য অনুযায়ী, সেটি কোনো কনসার্ট ছিল না, এমনকি তখন তিনি জেমসকে ভালো করে চিনতেনও না। তবে পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়।

ব্যক্তিজীবনে জেমস এর আগে দুইবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে পরিচয় ঘটে বেনজীর সাজ্জাদের সঙ্গে। আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

প্রথম সংসারে জেমসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, আর দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

নতুন সন্তানের আগমনে উচ্ছ্বসিত জেমস এখন সময় কাটাচ্ছেন পরিবার ও সঙ্গীত- দুইয়ের মাঝে সমন্বয় করে। ভক্তরা আশাবাদী, শিগগিরই নতুন প্রজন্মের জন্যও সুরের মূর্ছনা নিয়ে হাজির হবেন নগরবাউল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন