ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

রাজশাহীর পদ্মায় বিলুপ্ত ঘোষিত কুমিরের পুনরাবির্ভাব, এলাকাবাসীকে সতর্কতা জারি

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:২৭:৩৪ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় বিলুপ্ত ঘোষিত কুমিরের পুনরাবির্ভাব, এলাকাবাসীকে সতর্কতা জারি রাজশাহীর পদ্মায় বিলুপ্ত ঘোষিত কুমিরের পুনরাবির্ভাব, এলাকাবাসীকে সতর্কতা জারি
বাংলাদেশে বিলুপ্ত ঘোষিত রাজশাহীর পদ্মা নদীতে আবারও মিঠাপানির কুমিরের দেখা মিলেছে। নদীর ষাটবিঘা চরে সম্প্রতি একাধিক কুমির ঘোরাফেরা করতে দেখার পর জনগণের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে সতর্ক করেছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নদীতে গোসল, মাছ ধরা এবং ছোট নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা পদ্মার চরে পাখির ছবি তুলতে গিয়ে একটি প্রাপ্তবয়স্ক কুমিরের ছবি ও ভিডিও ধারণ করেন।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ড্রোনের মাধ্যমে তোলা ফুটেজে দেখা যায়, কুমিরটি নদীর পাড়ে রোদ পোহাচ্ছে। এর আগে ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ নামে এক স্থানীয় বাসিন্দা গরু চরাতে গিয়ে প্রথম কুমিরটি দেখতে পান বলে জানা যায়। স্থানীয় জেলেরা আরও কয়েকটি ছোট কুমির দেখেছেন বলেও জানিয়েছেন। ফলে নদীতে একাধিক কুমিরের উপস্থিতির সম্ভাবনাকে জোরালো করেছে।

এই ঘটনায় বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাণিবিজ্ঞান সংস্থা (আইইউসিএন) ২০১৫ সালে মিঠাপানির কুমিরকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করেছিল আইইউসিএন-এর মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম জানান, রাজশাহীর পদ্মায় দেখা পাওয়া কুমিরটি সম্ভবত ভারতের চাম্বুল নদ এলাকা থেকে এসেছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন, একাধিক কুমির দেখার খবর পাওয়ার পর তারা জনগণকে সতর্ক করার পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, আমরা জনগণকে সতর্ক করছি যেন কেউ নদীতে গোসল বা মাছ ধরতে না যায় এবং কুমিরগুলোকে কোনোভাবে বিরক্ত না করে। বিভাগটির পক্ষ থেকে ইতোমধ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

লিফলেটে কুমিরকে জলজ বাস্তুতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে। কুমির দেখলে বিরক্ত না করা, নদীতে গোসল থেকে বিরত থাকা, শিশুদের নদীর ধারে যেতে না দেওয়া এবং ছোট নৌকা চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কুমিরকে বিরক্ত করা, ধরা, হত্যা বা বিক্রি করা দÐনীয় অপরাধ, যার জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদÐ বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দÐের বিধান রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, কুমিরের আবির্ভাবে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রকৃতিপ্রেমীরা উচ্ছ্বসিত তারা চান কুমিরগুলো যেন নদীতে নিরাপদে থাকে এবং প্রাকৃতিক পরিবেশে প্রজননের সুযোগ পায়। আলোকচিত্রী ইমরুল কায়েস বলেন, আমরা চাই কুমিরটি মুক্ত থাকুক। যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা হয়। বন বিভাগের কর্মকর্তারা কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণের চেষ্টা করলেও সর্বশেষ তথ্য অনুযায়ী সেটির আর দেখা পাননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু