ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগমারায় হত্যা মামলার প্রধান আসামী ফাহিম গ্রেফতার

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:০৪:০৯ অপরাহ্ন
বাগমারায় হত্যা মামলার প্রধান আসামী ফাহিম গ্রেফতার বাগমারায় হত্যা মামলার প্রধান আসামী ফাহিম গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশের উপর হামলা ও মারপিট করে আহত করে হত্যাকারী আসামী আমিরুলকে ছিনিয়ে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত আড়াইটায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ ফাহিম হোসেন (২৫), সে নওগাঁকে জেলার আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।

বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রæতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ঘটনাস্থলে ধাওয়া করে আটক করে রাখে। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী আমিরুলকে হেফাজতে নিয়ে থানায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।

ওই সময় জনতা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আমিরুলকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে এলোপাথারি মাথায় আঘাত করে হত্যা করে। 

পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। এরপর ঘটনায় সম্পৃক্ত আসামিগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আড়াইটায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আমিরুল হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক প্রধান আসামি মোঃ ফাহিম হোসেনকে গ্রফতার করে এবং বুধবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তর করে। 

উল্লেখ্য, ইতিমধ্যেই হত্যাকারী আমিরুল হত্যা মামলার ৬জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার