ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান দখলের চেষ্টা রুখে দাঁড়াল এলাকাবাসী

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান দখলের চেষ্টা রুখে দাঁড়াল এলাকাবাসী ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান দখলের চেষ্টা রুখে দাঁড়াল এলাকাবাসী
দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের পুরোনো কবরস্থান রক্ষায় রাস্তায় নেমে এলেন এলাকাবাসী। পূর্ব গৌরিপাড়া গ্রামে অবস্থিত একমাত্র কবরস্থানটি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মণ্ডল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, এক শতাব্দী পুরোনো এই কবরস্থানে এলাকাবাসীর প্রিয়জন ও পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি এলাকাবাসীর আবেগ, ইতিহাস ও বিশ্বাসের অংশ। অথচ সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একটি অংশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কবরস্থানের এক ইঞ্চি জমিও দখল হতে দেওয়া হবে না। প্রয়োজনে বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

তারা প্রশাসনের কাছে কবরস্থানের সীমানা নির্ধারণ, সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, “আমরা পূর্বপুরুষদের সম্মান রক্ষায় একচুলও পিছু হটবো না।”

এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং এই শান্তিপূর্ণ প্রতিবাদ যেন কেবল কবরস্থান নয়, নিজেদের শেকড় রক্ষার এক দৃপ্ত ঘোষণায় পরিণত হয়। ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত