ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

থানায় মামলা করতে গেলে ধর্ষণের চেষ্টা করেন ওসি, আদালতে কাঁদলেন ভুক্তভোগী তরুণী

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:৩৮:৫৮ অপরাহ্ন
থানায় মামলা করতে গেলে ধর্ষণের চেষ্টা করেন ওসি, আদালতে কাঁদলেন ভুক্তভোগী তরুণী ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদলসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন, অপহরণ, জখম ও পরবর্তী সময়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সালমা আক্তার (ছদ্মনাম) নামে এক তরুণী জানিয়েছেন, দীর্ঘ তিন বছর ধরে তিনি অন্যায়ভাবে মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। 

সালমা আক্তারের অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৭ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরি না পেয়ে তিনি মঠবাড়িয়া থানার তৎকালীন ওসি নুরুল ইসলাম বাদলের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর ওসি বাদল প্রথমে তাঁকে আশ্বাস দিলেও পরে থানার পাশের নারী-শিশু কক্ষে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সালমা।

তিনি আরও জানান, “আমি প্রতিবাদ করে সেখান থেকে বের হয়ে আসি। এরপর থেকেই ওসি বাদল ক্ষিপ্ত হয়ে একের পর এক লোক দিয়ে আমাকে মিথ্যা মামলায় জড়াতে থাকে। থানায় গিয়ে ন্যায়বিচার চাইলে উল্টো আমাকে হয়রানি করা হয়।”

ভুক্তভোগীর ভাষ্য, ২০২৩ সালে তিনি বিষয়টি পিরোজপুর পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি এবং আইজিপি বরাবর অভিযোগ করেন। তদন্তের পর ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত কর্মকর্তা আব্দুল হক, এসআই আবুল কাসেম, এএসআই ফিরোজ হাসান ও দ্বিতীয় কর্মকর্তা মো. কুদ্দুসের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। 

তবে বিভাগীয় মামলা চলাকালেও অভিযোগ রয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা সালমার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেন এবং ‘খারাপ আচরণ’ করেন। এই ঘটনার পর ২০২৩ সালের ২৯ অক্টোবর তিনি পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।

কিন্তু মামলার শুনানির দিন তাকে আদালতে যেতে বাধা দেওয়া হয় এবং জোরপূর্বক তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে দাবি করেন সালমা। এরপর তিনি মঠবাড়িয়া ও পিরোজপুর সদর থানায় পৃথক দুটি জিডিও করেন।

ভুক্তভোগী আরও বলেন, “আমার মা নেই, বাবা গুরুতর অসুস্থ। এই অন্যায়-অত্যাচারের কারণে আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আমি শুধু ন্যায়বিচার চাই।”

২০২৫ সালের আগস্টে সালমার বাড়িতে হামলার অভিযোগও রয়েছে। তার দাবি, সাবেক ওসি বাদলের নির্দেশে একদল লোক তার বাসায় ঢুকে লুটপাট ও হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। মামলা করতে গেলে থানায় পুলিশ নিতে চায়নি, পরে ১০ অক্টোবর মামলা নথিভুক্ত হলেও মূল আসামিদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, বর্তমানে বরখাস্ত হওয়া এএসআই আবুল কালাম আজাদ সালমার পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নতুন করে ‘বিস্ফোরক আইনে মিথ্যা মামলা’ দেওয়া হয়। 

সালমা বলেন, “আমার বাবা এক মাস হাজত খেটে বের হয়েছেন। আমরা কোনো রাজনৈতিক দলের পদ-পদবি বা সম্পৃক্ততায় নেই। শুধু ন্যায়বিচার চাই।”

এই বিষয়ে অভিযুক্ত সাবেক ওসি নুরুল ইসলাম বাদলের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিষয়টি সংবেদনশীল। ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভাগীয় ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি