ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

গেটাফেকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:১৮:০২ অপরাহ্ন
গেটাফেকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত
আবারও নায়ক কিলিয়ান এমবাপে। তাঁর একমাত্র গোলেই রিয়াল মাদ্রিদ ফিরল লা লিগার শীর্ষে। রবিবার রাতে গেটাফের মাঠে কঠিন ম্যাচে ১–০ ব্যবধানে জিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিল জাবি আলোনসো টিম।

৭৭ মিনিট পর্যন্ত গোলের রাস্তা খোলেনি। সুযোগ তৈরি হচ্ছিল, কিন্তু দেখা মিলছিল না। ঠিক তখনই নাটকীয় মোড়—ভিনি জুনিয়রকে অবৈধ ট্যাকেলের কারণে। মাত্র ৪০ সেকেন্ড আগে মাঠে নামা গেটাফে ফুটবলার অ্যালান নিয়ম সরাসরি লাল কার্ড দেখেন। রেফারিও দ্বিধা না রেখে তাঁকে মাঠা ছাড়ার নির্দেশ দেন।

এই সুযোগটাই কাজে লাগায় রিয়াল। ৮০ মিনিটে তরুণ আরদা গুলের নিখুঁত থ্রু–পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান এমবাপে। লিগে তাঁর দশ নম্বর গোল। একইসঙ্গে, পরপর ১১ ম্যাচে গোলের রেকর্ডও গড়লেন ফরাসি তারকা। ক্লাব ও দেশের হয়ে এখন ১৪ ম্যাচে ১৩ বার গোল করেছেন—অভূতপূর্ব ধারাবাহিকতা! রিয়ালের কোচ আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘কিলিয়ান যেভাবে খেলছে, তাতে ওর আত্মবিশ্বাসই দলের সবচেয়ে বড় শক্তি। কিন্তু শুধু গোল নয়, ওর অংশগ্রহণও দারুণ। এই ফর্ম আমাদের ধরে রাখতে হবে!’

পিছিয়ে যাওয়ার পর গেটাফের ওপর চাপ আরও বাড়ে। ৮৪ মিনিটে দ্বিতীয় আঘাত—অ্যালেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ দেখে বিদায় নেন। ৯ জন নিয়ে খেলতে নেমেও লড়াই ছাড়েনি তারা। অতিরিক্ত সময়ে আবু কামারার শট বিপজ্জনকভাবে গোলমুখে এলেও দুরন্ত সেভ করেন থিবো কুর্তোয়া।

গেটাফের কোচ হোসে বোর্দালাস ম্যাচ শেষে ক্ষুব্ধ। রাগের সুরে বলেন, ‘ওটা কোনোভাবেই লাল কার্ড হতে পারে না, সবচেয়ে বেশি হলুদ। ওই মুহূর্তেই ম্যাচের গতি বদলে যায়!’ তাঁর অভিযোগ, ভিনিসিয়াসের কথাতেই নিয়ম উত্তেজিত হয়ে পড়েন। কোচের বক্তব্য—‘ও বলেছিল, ‘ভালো করেছো, ওকে নামিয়েছো’—এই কথাতেই ওর মাথা গরম হয়ে যায়!’

গতকালের হারের পর গেটাফে নেমে গেল লিগ টেবিলের ১২ নম্বরে। টানা পাঁচ ম্যাচে কোনও জয় নেই। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ জিতল টানা দ্বিতীয় ম্যাচ, ফিরে এল শীর্ষে—বার্সেলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪