ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

রাজশাহীতে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৯:১২ অপরাহ্ন
রাজশাহীতে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহীতে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম। ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

মো. জাকিউল ইসলাম তার বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই আমাদের দায়িত্ব হলো জনগণকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং ন্যায়বিচারের পথ সহজ করা। তিনি আরও বলেন, প্রচার-প্রচারণা বাড়লে মানুষ আদালতের আশ্রয় না নিয়ে গ্রাম আদালতেই ন্যায্য সমাধান পেতে উৎসাহিত হবে। এর ফলে তাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

সভায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল ও টেকসই হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ মীমাংসায় সহায়তা করবে। এর ফলে মামলার জট কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।

‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট