ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৫:৩০ অপরাহ্ন
রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগের লিফটের পাশ থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিঠুন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে রামেক কর্তৃপক্ষ। 

হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিভিন্ন স্থানে বহিরাগতদের আনাগোনা এবং সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শুক্রবার দুপুরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জরুরী বিভাগের কাছে লিফটের পাশে মিঠুনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে।

ঘটনার পর পরই হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের নির্দেশনায় দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আকরামুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিঠুনকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জনগণের চিকিৎসার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এখানে কোন প্রকার অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। হাসপাতালের পরিবেশ সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষ সর্বদা সজাগ রয়েছে।

হাসপাতালের মতো একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক