ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

রূপগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১২:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:০১:৫৩ অপরাহ্ন
রূপগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রূপগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ওই মাদরাসায় এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা এবং তিনি বেশ কয়েক বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক হোসেন মাদরাসার নূরানী শাখার এক ছাত্রকে বলাৎকার করেন। পরে ওই শিক্ষার্থী রাতে পরিবারকে বিষয়টি জানালে তার অভিভাবকরা মাদরাসায় এসে অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন। এই সময়ে মাদরাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনা জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী মাদরাসায় প্রবেশ করে শিক্ষক হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চাপের মুখে হোসেন ঘটনার কথা স্বীকার করেন। এরপর জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক গত দুই মাসে আরও দুই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন। ঘটনার পর থেকে মাদরাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, এলাকাবাসী ও অভিভাবকরা মোহাম্মদ হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ