ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১১:৩৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন
ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার
ফেনী সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামীকে নুরুল আলম প্রকাশ বাবুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (১৮ অক্টোবর) সোয়া ৩টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিষু মিয়ার হাট সংলগ্ন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আলম প্রকাশ বাবু (৩০) ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকার ইলিয়াছের ছেলে।

রবিবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী নূর জাহান আক্তার মিম (১৫) স্থানীয় গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। তার মা সাহেদা আক্তার এবং অভিযুক্ত নূরুল আলম প্রকাশ বাবু একই বাড়ির ভাড়াটিয়া।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা তার ননদের ডেলিভারির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। এই সুযোগে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুল আলম তার মুখ চেপে ধরে হাজীবাড়ী পুকুরের পশ্চিম পাশের একটি গোয়াল ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় কিশোরীর চিৎকারে ভয় পেয়ে নুরুল আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর গত ১২ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪/৫৮৮।

ঘটনার পর থেকেই আসামীকে গ্রেফতারে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি