ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দুর্গাপুরে জমে উঠেছে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:১৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:১৬:৫৩ অপরাহ্ন
দুর্গাপুরে জমে উঠেছে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা দুর্গাপুরে জমে উঠেছে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা
ফরিদ আহমেদ আবির,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসী গ্রামের রাইচাঁদ নদীর তীরে বসেছে পাঁচ শতাব্দীর ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা। এক সময় এই মেলাই ছিল গ্রামের প্রাণের উৎসব— নদীতে নৌকা বাইচ, তীরে ঘোড়দৌড়, আর চারপাশে উৎসবের আমেজ। কিন্তু কালের বিবর্তনে সেই জৌলুস আজ প্রায় বিলীন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘুরে দেখা যায়, রাইচাঁদ নদী এখন নাব্যতা হারিয়েছে, কচুরিপানায় ভরে গেছে চারদিক। নদীর প্রবাহ রোধে বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে সুইসগেট। ফলে বহু বছর ধরে আর নৌকা বাইচ বা ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় না এই মেলায়। তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে স্থানীয়রা প্রতিবছর আয়োজন করে যাচ্ছেন এই প্রাচীন মেলার।

স্থানীয় প্রবীণরা জানান, ঘোড়াদহ মেলার ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরোনো। তাঁদের পূর্বপুরুষদের আমল থেকে মেলাটি চলে আসছে। প্রতি বছর আশ্বিন মাসের শেষ দিন থেকে শুরু হয়ে কার্তিকের ২ তারিখ পর্যন্ত চলে এই আয়োজন।

মেলাটি মূলত উজালখলসী গ্রামে হলেও উৎসবের রেশ ছড়িয়ে পড়ে পুরো দুর্গাপুর উপজেলা জুড়ে। আশপাশের আলীপুর, দেবীপুর ও শ্যামপুর গ্রামেও বসে ছোট ছোট উপমেলা।

ঘোড়দৌড় ও নৌকা বাইচ বন্ধ হলেও মেলায় এখনো ভিড় জমে হাজারো মানুষের। রাজশাহী, নওগাঁ, কুমিল্লা, ফরিদপুর, বগুড়া, যশোর, নড়াইল ও কুষ্টিয়া থেকে ব্যবসায়ীরা নানা পণ্য নিয়ে আসেন। ফার্নিচার, শীতের পোশাক, মৃৎশিল্প ও গ্রামীণ সামগ্রী নিয়ে বসে শতশত  দোকান।

 শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সার্কাস ও ডিজিটাল রাইড— যা এখন মেলার প্রধান আকর্ষণ। মেলাকে ঘিরে গ্রামগুলোয় চলছে উৎসবের আমেজ। জামাই-মেয়েকে দাওয়াত দিয়ে পিঠা-পায়েস তৈরির ধুম এখন এই অঞ্চলের একটি বিশেষ রেওয়াজে পরিণত হয়েছে।

স্থানীয় প্রবীণ রমজান আলী বলেন,“আমাদের ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। তখন নদীতে নৌকা বাইচ, তীরে ঘোড়দৌড় হতো। পুরো এলাকা জুড়ে মানুষের ভিড় লেগে থাকত। এখন আর সেই দিন নেই।”
অন্যদিকে, ব্যবসায়ী স্বপন কুমার দাশ মৃৎশিল্পী জানান, “আগে ১০ দিন পর্যন্ত মেলা চলত, এখন ২-৩ দিনেই শেষ হয়। তবুও এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আমরা প্রতিবছর আসি।”

মেলা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, “অতীতে মেলাটি দীর্ঘদিন চলত। সার্কাস, গান-বাজনা, ঘোড়দৌড়— সবই থাকত। ২০১৮ সাল পর্যন্ত খুব জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে মেলার প্রাণচাঞ্চল্য কমে গেছে।”তিনি আরও বলেন,“এখন মাত্র দুই-তিন দিন মেলা চলে। তবুও স্থানীয়দের আগ্রহ ও অংশগ্রহণে আমরা এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি।”

নদীর নাব্যতা হারানো, আধুনিক বিনোদনের ছোঁয়া এবং বিকল্প মেলা বসার কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঘোড়াদহ মেলার আগের জৌলুস। তবুও শত বছরের স্মৃতি বয়ে চলা এই মেলা এখনো গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতীক হয়ে টিকে আছে স্থানীয়দের প্রাণে ও ভালোবাসায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা