ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাকসু নির্বাচনের ফল প্রকাশে লাগতে পারে ১৭ ঘণ্টা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৪২:০৬ অপরাহ্ন
রাকসু নির্বাচনের ফল প্রকাশে লাগতে পারে ১৭ ঘণ্টা ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ফল প্রকাশ হতে প্রায় ১৭ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

ড. এফ নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে রাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া।

এ সময় তিনি বলেন, ২৮ হাজার ৯০১ জন ভোটারের বিপরীতে একই সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ ছাড়াও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন ৮৬০ জন প্রার্থী। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনের স্থাপিত ১৭টি ভোট কেন্দ্রে। এই নির্বাচনে ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন আর সিনেটের পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ দিকে ভোটগ্রহণের সময় মোট ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিজাইডিং অফিসার এবং অবশিষ্ট  শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এ ছাড়াও ৯১ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব সদস্যরা পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। 

নজরুল ইসলাম আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে এ নির্বাচনে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা